Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালে ভর্তি সৌগত রায়

তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা দমদমের সাংসদ সৌগত রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ্ এবং আচ্ছন্ন অবস্থায় রবিবার তাঁকে দক্ষিণ কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি সৌগত রায়
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা দমদমের সাংসদ সৌগত রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ্ এবং আচ্ছন্ন অবস্থায় রবিবার তাঁকে দক্ষিণ কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, শনিবার বাড়িতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন সৌগতবাবু। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সৌগতবাবুর হাই প্রেশার, টাইপ ২ ডায়াবেটিস এবং আনুষঙ্গিক আরও কিছু সমস্যা রয়েছে। তাঁর ওজন বৃদ্ধিও চিন্তার কারণ। ব্রেনের সিটি স্ক্যান ও অন্যান্য পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। তবে নতুন করে উল্লেখযোগ্য কোনও সমস্যা ধরা পড়েনি। তাঁর আরও কিছু পরীক্ষা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ