Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সারার নির্ভরতা

সব দিক থেকেই তিনি স্বাধীন, স্বাবলম্বী। নিজের সিদ্ধান্তে করে ফেলতে পারেন অনেক কিছু। কিন্তু এখনও একটি বিষয়ে সম্পূর্ণ মায়ের উপর নির্ভরশীল

সারার নির্ভরতা
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সব দিক থেকেই তিনি স্বাধীন, স্বাবলম্বী। নিজের সিদ্ধান্তে করে ফেলতে পারেন অনেক কিছু। কিন্তু এখনও একটি বিষয়ে সম্পূর্ণ মায়ের উপর নির্ভরশীল। পারিশ্রমিকের কতটা অংশ কোন কোন কাজে লাগবে, তা নাকি তাঁর মা ঠিক করে দেন! নিজের সম্পর্কে এই অজানা তথ্য সদ্য এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন অভিনেত্রী সারা আলি খান। নায়িকা স্বীকার করেছেন, মা অমৃতা সিংয়ের অনুমতি ছাড়া নাকি একটা টিকিটও পর্যন্ত নিজে থেকে বুক করেন না তিনি। আর এ বিষয়ে মা ছাড়া অন্য কাউকে ভরসাও করেন না। সারার কথায়, ‘মায়ের ফোনেই আমার অনলাইন পেমেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে। মায়ের ফোনেই ওটিপি আসে। এমনকী মা আমাকে পকেটমানিও দেয়।’ এই বিষয়ে মায়ের উপর নির্ভরতা আজীবন থাকুক, সেটাই চান অভিনেত্রী। কারণ মায়ের মতো এমন নির্ভরযোগ্য ‘অর্থমন্ত্রী’ আর কেউ হতে পারেন না বলেই বিশ্বাস করেন সারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ