Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আয়ুষ্মানের বিপরীতে সারা

অভিনেতা আয়ুষ্মান খুরানার বিপরীতে কাজ করবেন সারা আলি খান। কমেডি ঘরানার একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আয়ুষ্মান। আগামী আগস্ট মাস থেকে সেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।

আয়ুষ্মানের বিপরীতে সারা
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অভিনেতা আয়ুষ্মান খুরানার বিপরীতে কাজ করবেন সারা আলি খান। কমেডি ঘরানার একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আয়ুষ্মান। আগামী আগস্ট মাস থেকে সেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। ‘পতি পত্নী অউর উও’ খ্যাত মুদাস্সর আজিজ পরিচালিত এই ছবির চিত্রনাট্য ইতিমধ্যে শোনানো হয়েছে সারাকে। চরিত্রটি করতে রাজিও হয়েছেন তিনি। সারা ছাড়াও এই ছবিতে থাকবেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। কমেডির মোড়কে পর্দায় ত্রিকোণ প্রেমের গল্প বলবেন পরিচালক। ছবিতে আরও একজন নায়িকা থাকবেন বলে জল্পনা ছড়িয়েছে বলি পাড়ায়। যদিও তাঁর নাম এখনও সামনে আনেননি নির্মাতারা। চূড়ান্ত হয়নি ছবির নামও। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে এই সিনেমা। এই কমেডি ঘরানার সিনেমাটি ছাড়াও ধর্মা প্রোডাকশনের একটি ছবিতেও জুটি বাঁধছেন সারা ও আয়ুষ্মান। চলতি মাসেই মুক্তি পাবে সারার ‘মেট্রো ইন দিনো’। মুক্তির অপেক্ষায় আয়ুষ্মানের ‘থামা’ ছবিটিও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ