Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

সমলিঙ্গের সম্পর্কে ভাঙন: বিষ খাইয়ে খুন কিশোরকে, গ্রেপ্তার

পরিবারের চাপে সমলিঙ্গের প্রেমের সম্পর্ক ভাঙতে বাধ্য হয়েছিল ১৬ বছরের কিশোর। রাগের বশে পানীয়তে বিষ মিশিয়ে তাকে খুন করল প্রাক্তন প্রেমিক।

সমলিঙ্গের সম্পর্কে ভাঙন: বিষ খাইয়ে খুন কিশোরকে, গ্রেপ্তার
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: পরিবারের চাপে সমলিঙ্গের প্রেমের সম্পর্ক ভাঙতে বাধ্য হয়েছিল ১৬ বছরের কিশোর। রাগের বশে পানীয়তে বিষ মিশিয়ে তাকে খুন করল প্রাক্তন প্রেমিক। ১৯ বছরের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। মুম্বইয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  মৃতের বাবার অভিযোগ, গত ২৯ জুন সন্ধ্যায় তাঁর নাবালক ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতেও সে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। পরেরদিন এক বন্ধুর কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন, অভিযুক্ত যুবকের বাড়িতে গিয়েছিল নাবালক। অভিযুক্তর বাড়িতে গিয়ে দেখা যায়, বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে নাবালক। চিকিৎসক এসে জানান, মারা গিয়েছে সে। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, নাবালককে ঠান্ডা পানীয় দেওয়া হয়েছিল। সেটি খাওয়ার পরেই বমি করতে শুরু করে সে। পরে তার মৃত্যু হয়। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি পানীয়তে কী মেশানো হয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, চলতি বছর ফেব্রুয়ারি মাস নাগাদ অভিযুক্ত ওই কিশোরকে নিয়ে নাগপুরে চলে গিয়েছিল। এই বিষয়ে কিছুই জানত না কিশোরের পরিবার। কয়েকদিন পরেই অবশ্য ফিরে আসে তারা। এরপরই পরিবারের চাপে অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে বাধ্য হয় নাবালক। বিচ্ছেদ মেনে নিতে পারেনি যুবক। তার জেরেই সে খুন করেছে বলে অনুমান পুলিসের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ