Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিজিটাল অ্যারেস্টে প্রায় ৯ লক্ষ টাকা খোয়ালেন সল্টলেকের বৃদ্ধা

ফের ডিজিটাল অ্যারেস্ট। এবার এই প্রতারণার শিকার হলেন সল্টলেকের এক বৃদ্ধা। তিনি প্রায় ৯ লক্ষ টাকা খুইয়েছেন। এ ব্যাপারে তিনি মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগও দায়ের করেছেন।

ডিজিটাল অ্যারেস্টে প্রায় ৯ লক্ষ টাকা খোয়ালেন সল্টলেকের বৃদ্ধা
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের ডিজিটাল অ্যারেস্ট। এবার এই প্রতারণার শিকার হলেন সল্টলেকের এক বৃদ্ধা। তিনি প্রায় ৯ লক্ষ টাকা খুইয়েছেন। এ ব্যাপারে তিনি মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগও দায়ের করেছেন। প্রসঙ্গত, দিন কয়েক আগেই কেষ্টপুরের এক বৃদ্ধ এই ফাঁদে পড়ে ৮৮ লক্ষ টাকা খুইয়েছেন। পুলিসের দাবি, বেশিরভাগ ডিজিটাল অ্যারেস্টে প্রবীণ নাগরিকরাই শিকার হচ্ছেন। তাই এই বিষয়ে সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে। কারণ, ডিজিটাল অ্যারেস্ট বলে আ‌ই঩নে কোনও গ্রেপ্তারি নেই। পুরোটাই প্রতারণা চক্র।
পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রতারিত বৃদ্ধার বাড়ি সল্টলেকের এ এইচ ব্লকে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে গত ২৮ মে তাঁর কাছে প্রথম ভিডিও কল আসে। তারপর প্রতারকরা একাধিকবার ভিডিও কল করে। তাঁকে জানানো হয়, তাঁর বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল কেস রয়েছে। তারপরই প্রতারকরা জানায়, তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হল! ওই গ্রেপ্তারি থেকে রেহাই পাওয়ার জন্য প্রতারকদের কথা মতো তিনি তিন দফায় ৮ লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে ফেলেন। পরে বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ