Bartaman Logo
৯ জুন, ২০২৬

সজ্জন কুমারের বয়ান রেকর্ড কোর্টে

১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসা মামলায় ইতিমধ্যে দোষী সাব্যস্ত সজ্জন কুমার। সোমবার প্রাক্তন কংগ্রেস সাংসদের বয়ান রেকর্ড করল দিল্লির একটি আদালত।

সজ্জন কুমারের বয়ান রেকর্ড কোর্টে
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসা মামলায় ইতিমধ্যে দোষী সাব্যস্ত সজ্জন কুমার। সোমবার প্রাক্তন কংগ্রেস সাংসদের বয়ান রেকর্ড করল দিল্লির একটি আদালত। বিকাশপুরী আর জনকপুরী এলাকায় হিংসার ঘটনায় সজ্জনের বক্তব্য শোনেন বিচারক দিগ বিনয় সিং। মামলার পরবর্তী শুনানি ২৯ জুলাই। এদিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সজ্জন। বিচারককে তিনি বলেন, ‘তখন কোনও প্রত্যক্ষদর্শী আমার নাম উল্লেখ করেনি। কয়েক দশক পরে আমার নাম করা হয়। আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। পুরোটাই করা হয়েছে রাজনৈতিক স্বার্থে। ওই এলাকায় শান্তি বজায় রাখতে মিছিলের পাশাপাশি রক্তদান শিবির আয়োজন করেছিলাম। নিজেকে নির্দোষ প্রমাণ করতে রাজি হওয়া সত্ত্বেও আমার লাই ডিটেক্টর টেস্ট করা হয়।’ ২০১৫ সালে সজ্জনের বিরুদ্ধে দু’টি পৃথক এফআইআর দায়ের করেছিল বিশেষ তদন্তকারী দল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ