Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আগামী সপ্তাহেই ভারত সফরে রুশ প্রেসিডেন্ট পুতিন

আগামী সপ্তাহে দিল্লি আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যোগ দেবেন ২৩তম ভারত-রুশ বার্ষিক সম্মেলনে। তাঁর এই সফরে দ্বিপাক্ষিকস্তরে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

আগামী সপ্তাহেই ভারত সফরে রুশ প্রেসিডেন্ট পুতিন
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী সপ্তাহে দিল্লি আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যোগ দেবেন ২৩তম ভারত-রুশ বার্ষিক সম্মেলনে। তাঁর এই সফরে দ্বিপাক্ষিকস্তরে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ৪-৫ ডিসেম্বরের এই সফর প্রসঙ্গে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন পুতিন। ২০২১ সালের পর এটাই রুশ প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতির মতো ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক কীভাবে উন্নত করা যায়, তা নিয়েই আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা। পুতিনের সম্মানে ব্যাঙ্কোয়েটের আয়োজন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ