Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রুশ নৌসেনার উপ প্রধান নিহত

ইউক্রেনের হানায় প্রাণ হারালেন রাশিয়ার নৌবাহিনীর উপ প্রধান মিখাইল গুডকোভ। বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে। সেনা সূত্রে খবর, ইউক্রেনের সীমান্ত লাগোয়া কুরস্ক অঞ্চলের কোরেনেভোর একটি কমান্ড পোস্টে ছিলেন মিখাইল।

রুশ নৌসেনার  উপ প্রধান নিহত
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মস্কো: ইউক্রেনের হানায় প্রাণ হারালেন রাশিয়ার নৌবাহিনীর উপ প্রধান মিখাইল গুডকোভ। বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে। সেনা সূত্রে খবর, ইউক্রেনের সীমান্ত লাগোয়া কুরস্ক অঞ্চলের কোরেনেভোর একটি কমান্ড পোস্টে ছিলেন মিখাইল। সেখানেই হামলা চালায় ইউক্রেন সেনা। তাতে নৌবাহিনীর উপ প্রধান ছাড়াও ১০জন রুশ সেনার মৃত্যু হয়েছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এত বড় মাপের কোনও সেনাকর্তাকে হারাতে হয়নি ভ্লাদিমির পুতিনের দেশকে। মিখাইলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাশিয়ার পূর্বপ্রান্তের গর্ভনর ওলেগ কোঝেময়াকো। যদিও দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এব্যাপারে কোনও তথ্য মেলেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ