Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

জানুয়ারিতে কমল রুশ পণ্য আমদানি, সবচেয়ে বেশি প্রভাব জ্বালানি তেলে

চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া থেকে পণ্য আমদানির পরিমাণ গত বছরের তুলনায় ৪০ শতাংশ কমল। গত বছরের জানুয়ারিতে রাশিয়া থেকে ৪৮১ কোটি ডলারের পণ্য আমদানি করেছিল ভারত।

জানুয়ারিতে কমল রুশ পণ্য আমদানি, সবচেয়ে বেশি প্রভাব জ্বালানি তেলে
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া থেকে পণ্য আমদানির পরিমাণ গত বছরের তুলনায় ৪০ শতাংশ কমল। গত বছরের জানুয়ারিতে রাশিয়া থেকে ৪৮১ কোটি ডলারের পণ্য আমদানি করেছিল ভারত। এবার এক ধাক্কায় সেই পরিমাণ কমে হয়েছে ২৮৬ কোটি ডলার। ভারতীয় তেল শোধনাগারগুলি রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। এজন্যই রুশ পণ্য আমদানির পরিমাণ নিম্নমুখী বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জ্বালানি তেলের পাশাপাশি রাশিয়া থেকে কয়লা, সার, লোহার সামগ্রী, নিউজপ্রিন্ট, ডাল এবং মূল্যবান পাথর আমদানি করে থাকে ভারত। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর জরিমানা হিসাবে অতিরিক্ত ২৫ শতাংশ কর চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ কমাতে শুরু করে ভারতীয় সংস্থাগুলি।

Advertisement

সম্প্রতি ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তির পর অবশেষে সেই ‘জরিমানা’ তুলে নেওয়ার কথা জানান ট্রাম্প। শর্ত হিসাবে বলা হয়, রুশ তেল কেনা বন্ধ করতে হবে। বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জানুয়ারিতে ২৩০ কোটি ডলার বা তারও কম মূল্যের অপরিশোধিত রুশ তেলের বরাত দিয়েছে ভারত। ভারতের সবচেয়ে বড়ো বেসরকারি তেল পরিশোধনকারী সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, জানুয়ারিতে তারা রাশিয়া থেকে তেলের বরাত দেয়নি। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক মাসে রাশিয়া থেকে আমদানি আরও কমবে। ভারতীয় সংস্থাগুলি এখন ভেনেজুয়েলা, আমেরিকা এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল কেনার দিকে ঝুঁকছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ