Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের রাশিয়ার হামলা ইউক্রেনে, নিহত ১৭

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে জোর তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

ফের রাশিয়ার হামলা ইউক্রেনে, নিহত ১৭
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কিয়েভ: রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে জোর তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন তিনি। কিন্তু তাতে আপাতত সাফল্য মেলেনি। এরইমধ্যে ফের ইউক্রেনে বড়সড় হামলা রাশিয়ার। বৃহস্পতিবার রাজধানী কিয়েভে শহরের প্রাণকেন্দ্রে আছড়ে পড়ল একের পর এক রুশ মিসাইল ও ড্রোন।  প্রশাসন জানিয়েছে, এই হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৪৮। 

Advertisement

এদিন ইউক্রেনে ৫৯৮টি ড্রোন ও ডিকয় এবং ৩১টি রুশ মিসাইল হামলা চালায় মস্কো।  ইউক্রেন বিমানবাহিনীর দাবি, গত তিন বছরের যুদ্ধে অন্যতম বড় হামলা হয়েছে বৃহস্পতিবার। তবে বেশিরভাগ ক্ষেপনাস্ত্রই ধ্বংস করা হয়েছে বলে তাদের দাবি। এদিনের রুশ হামলার তীব্র নিন্দা করেছেন জেলেনস্কি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আলোচনার বদলে রাশিয়া আক্রমণকেই বেছে নিয়েছে।’ পাল্টা ইউক্রেনও রাশিয়াকে নিশানা করে বলে খবর। রুশ প্রতিরক্ষা বিভাগের দাবি, তারা ইউক্রেনের ১০২টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের নিশানা ছিল তাদের একাধিক তেল শোধনাগার।

সম্পর্কিত সংবাদ