Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

৯০ ছুঁইছুঁই, রেকর্ড পতন টাকার দামে

নজিরবিহীন! টাকার দরে পতনের সর্বকালীন রেকর্ড। ডলারের সাপেক্ষে মঙ্গলবার ভারতীয় মুদ্রার দর কমে হল ৮৯.৯৫ টাকা। তবে এদিন একটা সময় ভারতীয় মুদ্রায় ডলারের বিনিময়মূল্য ৯০ টাকার গণ্ডিও ছুঁয়ে ফেলেছিল।

৯০ ছুঁইছুঁই, রেকর্ড পতন টাকার দামে
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

মুম্বই ও নয়াদিল্লি: নজিরবিহীন! টাকার দরে পতনের সর্বকালীন রেকর্ড। ডলারের সাপেক্ষে মঙ্গলবার ভারতীয় মুদ্রার দর কমে হল ৮৯.৯৫ টাকা। তবে এদিন একটা সময় ভারতীয় মুদ্রায় ডলারের বিনিময়মূল্য ৯০ টাকার গণ্ডিও ছুঁয়ে ফেলেছিল। পরে তা কিছুটা সামলে ৯০-এর সামান্য নীচে এসে থামে। সামগ্রিকভাবে ২০২৫ সালে টাকার পতনের পরিমাণ প্রায় ৫ শতাংশ। আর এই ‘রক্তক্ষরণে’র জেরেই চলতি বছরে এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রার তকমা জুটেছে টাকার। অর্থাৎ, পতনের নিরিখে এবছর পাকিস্তান ও বাংলাদেশের থেকেও বেহাল দশার মুখে পড়তে হয়েছে ভারতীয় মুদ্রাকে। কিন্তু কেন এই অবস্থা? বিশেষজ্ঞদের দাবি, একযোগে একাধিক ফ্যাক্টরের সম্মিলিত ধাক্কায় টাকার দরে এই রেকর্ড পতন।

Advertisement

বিশেষজ্ঞরা প্রথমেই বাণিজ্য ঘাটতির উল্লেখ করছেন। অক্টোবরে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ রেকর্ড বৃদ্ধি পেয়ে হয়েছে ৪ হাজার ১৬৮ কোটি ডলার। এরফলে চাপ বেড়েছে টাকার উপর। একইসঙ্গে রয়েছে মার্কিন চড়া শুল্কের চাপ। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরে বিলম্বও টাকার দামের পতনের নেপথ্যে রয়েছে বলে মনে করা করছেন তাঁরা। কারণ, এরফলে বাণিজ্যিক গতিবিধি শ্লথ হয়েছে। উৎপাদন ক্ষেত্র ধাক্কা খেয়েছে, কমেছে রপ্তানি। এর উপর বিদেশি বিনিয়োগ হাতছাড়া হওয়াটা গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। বিদেশি লগ্নিকারীদের মধ্যে ভারতীয় শেয়ার বেচে দেওয়ার ধারা অব্যাহত থাকায় চাপ আরও বেড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ