Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রুবেলা ও হামের টিকা দিতে অভিযান ২৩টি পুর এলাকায়

রাজ্যের ২৩ পুরসভা এলাকার বহু শিশুর এখনও হামের ও রুবেলার টিকা নেওয়া হয়নি। ২০২৬ সালের মধ্যে হাম-রুবেলা মুক্ত বাংলা গড়তে টিকাকরণ অত্যন্ত জরুরি বলে মনে করছে স্বাস্থ্যদপ্তর।

রুবেলা ও হামের টিকা দিতে অভিযান ২৩টি পুর এলাকায়
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের ২৩ পুরসভা এলাকার বহু শিশুর এখনও হামের ও রুবেলার টিকা নেওয়া হয়নি। ২০২৬ সালের মধ্যে হাম-রুবেলা মুক্ত বাংলা গড়তে টিকাকরণ অত্যন্ত জরুরি বলে মনে করছে স্বাস্থ্যদপ্তর। যাদের ভ্যাকসিন নেওয়া নেই, তাদের জন্য এবার বিশেষ অভিযান চালানো হবে বলে ঠিক হয়েছে। নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর, স্বাস্থ্য এবং পুর ও নগরোন্নয়ন দপ্তর যৌথভাবে এই কাজ করবে বলে ঠিক হয়েছে। এই মর্মে চিঠি দেওয়া হয়েছে ১০ জেলাকে। এখানকার ২৩ পুর এলাকার বহু শিশু এখনও রুবেলা ও হামের টিকা নেয়নি বলে খবর।

Advertisement

পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্যসমীক্ষা অনুযায়ী, এখনও শহরাঞ্চলের প্রায় ১৬ শতাংশ শিশুর এই রোগের টিকা নেওয়া হয়নি। তাছাড়া ২০২৩-’২৪ সালে ন’মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুদের এই রোগ হয়েছিল তার মধ্যে ৫০ শতাংশেরই টিকা নেওয়া ছিল না। রোগ নির্মূল করতে টিকাই একমাত্র উপায় বলেই দাবি চিকিৎসকদের। সে কারণে স্বাস্থ্যদপ্তর উদ্যোগী হয়েছে।
যেহেতু বড় সংখ্যক শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে তাই সেখানে কেউ বাকি রয়েছে কি না তার জন্য স্বাস্থ্যদপ্তর নারী ও শিশুকল্যাণ দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে। যেহেতু পুর এলাকাতেই এই ঘাটতি রয়েছে সে কারণে নগরোন্নয়ন দপ্তরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্যদপ্তর। কীভাবে এই গোটা কর্মকাণ্ড বাস্তবায়িত করতে হবে, তার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দেওয়া হয়েছে জেলাগুলিকে। জানা গিয়েছে, যে পুরসভাগুলিতে এই কাজ হবে তার মধ্যে রয়েছে হাওড়া, ডায়মন্ডহারবার, কলকাতার একাধিক বরো, চন্দননগর, বিধাননগর ইত্যাদি।

সম্পর্কিত সংবাদ