রোজভ্যালি: সওয়াল অবসরপ্রাপ্ত বিচারপতির!
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিটফান্ড সংস্থা রোজভ্যালির টাকা ফেরাতে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটির কাজকর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল হাইকোর্ট। কমিটির কাজকর্ম থেকে আর্থিক অনিয়মের অভিযোগ ও জমা পড়া নথি দেখে প্রাথমিকভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানিয়েছিল আদালত। এরপর শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হতেই প্রায় নজিরবিহীন ভাবে হাজির হন ওই কমিটির দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ। কমিটির আইনজীবীরা থাকলেও তিনি নিজেই সওয়াল শুরু করেন।  যদিও ডিভিশন বেঞ্চ তাঁকে জানিয়ে দিয়েছে, তিনি নিজে শুনানিতে অংশ  না নিয়ে আইনজীবীদের দিয়ে শুনানি করালে ভাল হয়। আদালত অস্বস্তিতে পড়বে না। 

Advertisement