Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রূপ ভারতীর অনুষ্ঠান

সাংস্কৃতিক সংস্থা ‘রূপ ভারতী’ দেখতে দেখতে প্রায় অর্ধশতক অতিক্রম করে ফেলল। নৃত্যকে সমাজে সম্মানজনক পেশা হিসেবে গ্রহণযোগ্য করে তোলার উদ্দেশ্যেই গড়ে তোলা হয় এই প্রতিষ্ঠান।

রূপ ভারতীর  অনুষ্ঠান
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাংস্কৃতিক সংস্থা ‘রূপ ভারতী’ দেখতে দেখতে প্রায় অর্ধশতক অতিক্রম করে ফেলল। নৃত্যকে সমাজে সম্মানজনক পেশা হিসেবে গ্রহণযোগ্য করে তোলার উদ্দেশ্যেই গড়ে তোলা হয় এই প্রতিষ্ঠান। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে এই সংস্থা। শুরুতে ‘তাহারে আরতি করে’ গানটি নৃত্য সহযোগে উপস্থাপন করে সংস্থার ক্ষুদে সদস্যরা। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’, ‘আমরা সবাই রাজা’, ‘খেলাঘর বাঁধতে লেগেছি’— ইত্যাদি গানে কবিতায় সাজানো গীতি কাব্যালেখ্য ‘ছড়ার দেশে’ পরিবেশন করেন কৃষিকা, ঋতিকা সহ অন্যান্যরা। রবি ঠাকুরের নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’ অবলম্বনে পরিবেশিত হয় ‘কল্যাণী’। বিভিন্ন চরিত্রে সাবলীল অভিনয় করেন সূর্যানি চট্টোপাধ্যায়, সৌভিক চক্রবর্তী, রাহুল দে প্রমুখ। সবশেষে মহিলা ক্ষমতায়নের উপর নির্মিত ‘অন্ধকারের উৎস হতে’ পরিবেশন করেন সংস্থার সদস্যরা। উপস্থিত ছিলেন ডাঃ শ্রীকুমার চট্টোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায় প্রমুখ। 

Advertisement

কলি ঘোষ

সম্পর্কিত সংবাদ