Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত হ্যাটট্রিক রোনাল্ডোর

নতুন মরশুমেও দুরন্ত ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করেছেন সিআরসেভেন। সেই সুবাদে পর্তুগালের ক্লাব রিও আভেকে ৪-০ ব্যবধানে হারিয়েছে আল নাসের।

দুরন্ত হ্যাটট্রিক রোনাল্ডোর
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০

লিসবন: নতুন মরশুমেও দুরন্ত ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করেছেন সিআরসেভেন। সেই সুবাদে পর্তুগালের ক্লাব রিও আভেকে ৪-০ ব্যবধানে হারিয়েছে আল নাসের। রোনাল্ডো ছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন মোহামেদ সিমাকান। উল্লেখ্য, রোনাল্ডোর বয়স ৪০ পেরলেও এখনও গোলের খিদে কমেনি। গত মরশুমে সৌদির ক্লাবটির হয়ে ৩৫টি লক্ষ্যভেদ করেছিলেন। ম্যাচের ১৫ মিনিটে আল নাসেরকে এগিয়ে দিয়েছিলেন সিমাকান। তবে প্রথমার্ধের শেষলগ্ন থেকে শুরু রোনাল্ডো ম্যাজিকের। ৪৪, ৬৩ ও ৬৮ মিনিটে লক্ষ্যভেদে হ্যাটট্রিক পূর্ণ করেন সিআরসেভেন। তা দেখে হোম টিমের সমর্থকরাও উল্লাসে মাতেন। আসলে ম্যাচটি হচ্ছিল পর্তুগালে। স্বভাবতই পর্তুগিজ মহাতারকাকে ঘিরে উন্মাদনা ছিল স্থানীয় সমর্থকদের। ম্যাচের পর রোনাল্ডো বলছিলেন, ‘সমর্থকদের ভালোবাসায় আপ্লুত। আর হ্যাটট্রিক সর্বদাই স্পেশাল। তবে এখন টিম প্রি-সিজনে রয়েছে। পুরোপুরি ছন্দে ফিরতে কিছুটা সময় লাগবে।’ ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমি-ফাইনালে আল এতিহাদের বিরুদ্ধে খেলবে আল নাসের।

Advertisement
সম্পর্কিত সংবাদ