মাকো রোবোটিক আর্ম অ্যাসিস্টেড প্রযুক্তির দ্বারা হাঁটু ও কোমর প্রতিস্থাপনের সুযোগ এনে দিল আইএলএস হাসপাতাল। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে আইএলএস হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক, জয়েন্ট রিপ্লেসমেন্ট ও স্পোর্টস ইনজুরি সার্জন ডাঃ সিদ্ধার্থ গুপ্ত জানান, এই পদ্ধতিতে অস্ত্রোপচারের আগেই রোবট জানিয়ে দেবে রোগীর হাঁটু ও কোমরের অবস্থা কেমন, কতটুকু সার্জারির প্রয়োজন, কীভাবে সার্জারি করলে সেরা ফল পাওয়া মিলেব। হাসপাতাল সূত্রে খবর, সাধারণ পদ্ধতিতে হাঁটু ও কোমর প্রতিস্থাপনের জন্য যা খরচ, তার চেয়ে ১০ শতাংশ বেশি খরচ হবে এই অত্যাধুনিক পদ্ধতিতে। অনুষ্ঠানে হাজির ছিলেন জিপিটি হেলথকেয়ার লিমিটেডের গ্রুপ চিফ অপারেটিং অফিসার ডাঃ বিশাল গোয়েল, জিপিটি হেলথকেয়ারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবাশিস ধর প্রমুখ।



