জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। আজ, বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মোগলমারীতে। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে গিয়ে রাস্তার ধারে থাকা ব্যারিকেড ভেঙে ফলের দোকানে ঢুকে পড়ে একটি চারচাকা গাড়ি। জখম কমপক্ষে ৫। ঘটনাস্থলে পৌঁছেছে দাঁতন থানার পুলিস। জখমদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



