Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রিজওয়ানুর মামলা: সাক্ষ্য দিলেন হায়দরাবাদ থেকে আসা বিশেষজ্ঞ

রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলায় বুধবার কলকাতার নগর দায়রা আদালতে (বিচারভবন) সাক্ষ্য দিলেন হায়দরাবাদ থেকে আসা এক সাইবার বিশেষজ্ঞ।

রিজওয়ানুর মামলা: সাক্ষ্য দিলেন  হায়দরাবাদ থেকে আসা বিশেষজ্ঞ
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলায় বুধবার কলকাতার নগর দায়রা আদালতে (বিচারভবন) সাক্ষ্য দিলেন হায়দরাবাদ থেকে আসা এক সাইবার বিশেষজ্ঞ। তিনি এই মামলার অন্যতম সাক্ষী। এদিন অবশ্য এই সাক্ষীকে সিবিআইয়ের জেরা অসমাপ্ত থাকে। আগামী ২৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন বিচারক। জামিনে থাকা অভিযুক্তদের তরফে দুই আইনজীবী অমিত ভট্টাচার্য ও অরুণ মণ্ডল জানান, এদিন ৬৬তম সাক্ষী হিসেবে ওই সাইবার বিশেষজ্ঞ আদালতে সাক্ষ্য দিলেন। রিজওয়ানুরের অস্বাভাবিক মৃত্যুর পর তদন্তকারীরা বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন। সেই ফোনগুলি পরীক্ষা‑নিরীক্ষা করেন ওই সাইবার বিশেষজ্ঞ। সেই সমস্ত তথ্যই এদিন তিনি আদালতে তুলে ধরেন। ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর কলকাতার পাতিপুকুর রেলস্টেশনের কাছ থেকে রিজওয়ানুর রহমানের মৃতদেহ উদ্ধার হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা তদন্ত শেষ করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে আদালতে চার্জশিট পেশ করে। চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। ইতিমধ্যে এই মামলায় আদালতে সাক্ষ্য দিয়ে গিয়েছেন রিজওয়ানুর রহমানের মা, তাঁর বিধায়ক দাদা, প্রিয়াঙ্কা টোডি, রেলের চালক, গার্ড, জ্যোতিষী প্রমুখ। তবে যিনি ওই যুবকের ময়নাতদন্ত করেছিলেন, তিনি মারা যাওয়ায় তাঁকে এই মামলার সাক্ষীতালিকা থেকে বাদ দেওয়া হয়। পরিবর্তে অন্য একজন ময়নাতদন্তকারী চিকিৎসক সাক্ষ্য দিয়ে যান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ