Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নদীবাঁধে ধস, তলিয়ে গেল ইটের রাস্তাও, প্রবল আতঙ্ক কাকদ্বীপে

নতুন করে আবার ধস দেখা দিল কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরের ঘাট এলাকায়। সেখানে ইটের রাস্তা সহ প্রায় ৫০ মিটার বাঁধ নদীগর্ভে তলিয়ে গিয়েছে। প্রবল আতঙ্কে বাসিন্দারা।

নদীবাঁধে ধস, তলিয়ে গেল ইটের রাস্তাও, প্রবল আতঙ্ক কাকদ্বীপে
  • ৩০ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: নতুন করে আবার ধস দেখা দিল কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরের ঘাট এলাকায়। সেখানে ইটের রাস্তা সহ প্রায় ৫০ মিটার বাঁধ নদীগর্ভে তলিয়ে গিয়েছে। প্রবল আতঙ্কে বাসিন্দারা।

Advertisement

নদীর প্রবল স্রোত, টানা বৃষ্টি ও অমাবস্যার কোটালের জেরে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। বাসিন্দাদের বক্তব্য, এক বছরের মধ্যে এই এলাকায় প্রায় ৫০০ মিটার নদীবাঁধে ধস নেমেছে। জলে তলিয়ে গিয়েছে প্রায় দশটি দোকান। প্রচুর গাছ ডুবে গিয়েছে। বেশ কয়েকবার বাঁধ মেরামত হয়েছিল। কিন্তু স্রোতের ফলে বারবার এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। সেচদপ্তর সিদ্ধান্ত নিয়েছে বাঁশের খাঁচা ফেলে নদীর স্রোত ঘুরিয়ে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় বাঁশের খাঁচা ফেলা হয়েছে। এছাড়াও ঝাউবল্লা পুঁতে বাঁধের পাশে পাইলিংয়ের কাজ হয়। তবে তারপরও স্রোত কমেনি। নতুন করে আবারও নামল ধস। রণজিৎ রানা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। কিন্তু স্রোত প্রবল থাকায় কোনও পদ্ধতি কাজ করছে না। এবার খেয়াঘাটে যাওয়ার ইটের রাস্তাটি পর্যন্ত ধসে নদীতে তলিয়ে গিয়েছে। আপাতত অস্থায়ী একটি ইটের রাস্তা তৈরি হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা এসে বর্তমান পরিস্থিতি দেখে গিয়েছেন।’ কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যব্রত মাইতি বলেন, ‘বর্তমান পরিস্থিতি সামাল দিতে একটু দূরত্ব থেকে রিং বাঁধ তৈরি করা 
হয়েছে। এছাড়াও যে জায়গাটিতে ধস নিয়েছে, ওখানে আরও বেশি সংখ্যক বাঁশের খাঁচা ফেলার পরিকল্পনা আছে।’ - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ