Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্ষমা চাইলেন ঋষভ পন্থ

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের লজ্জায় মুখ পুড়েছে ভারতের। গৌতম গম্ভীর ও ক্রিকেটারদের সমালোচনায় মুখর ক্রিকেটপ্রেমীরা।

ক্ষমা চাইলেন ঋষভ পন্থ
  • ২৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের লজ্জায় মুখ পুড়েছে ভারতের। গৌতম গম্ভীর ও ক্রিকেটারদের সমালোচনায় মুখর ক্রিকেটপ্রেমীরা। এমন পরিস্থিতিতে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ঋষভ পন্থ। তিনি সোশ্যাল মিডিয়ায় টিম হার্ডলের ছবি পোস্ট করে লেখেন, ‘সর্বদাই আমাদের লক্ষ্য থাকে, সেরা পারফরম্যান্স মেলে ধরে ভারতবাসীর মুখে হাসি ফোটানো। কিন্তু অস্বীকারের জায়গা নেই, গত দুই সপ্তাহে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমার ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো হয়নি। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় আমি ক্ষমাপ্রার্থী। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে টিম এবং ব্যক্তিগতভাবে আরও শক্তিশালী হয়ে ফিরব।’ উল্লেখ্য, শুভমান গিল চোট পেয়েছিলেন ইডেনে। খেলেননি গুয়াহাটিতে। তাই দ্বিতীয় টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগও পেয়েছিলেন ঋষভ পন্থ। কিন্তু সুযোগের সদ্ব্যবহারে ব‌্যর্থ তিনি। দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৭ ও ১৩ রান।

Advertisement
সম্পর্কিত সংবাদ