Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সামি, সিরাজের সঙ্গে চর্চায় ঋষভ পন্থও, আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই দল নির্বাচন

দুয়ারে কড়া নাড়ছে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ। ফেব্রুয়ারির ৭ তারিখে অভিযান শুরু করবে ভারত। তার আগে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ, যা চিহ্নিত কাপযুদ্ধের ‘ফাইনাল রিহার্সাল’ হিসেবে। তবে তার আগে দু’দলের ওডিআই সিরিজ শুরু ১১ জানুয়ারি।

সামি, সিরাজের সঙ্গে চর্চায় ঋষভ পন্থও, আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই দল নির্বাচন
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দুয়ারে কড়া নাড়ছে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ। ফেব্রুয়ারির ৭ তারিখে অভিযান শুরু করবে ভারত। তার আগে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ, যা চিহ্নিত কাপযুদ্ধের ‘ফাইনাল রিহার্সাল’ হিসেবে। তবে তার আগে দু’দলের ওডিআই সিরিজ শুরু ১১ জানুয়ারি।

Advertisement

আর এজন্যই শোনা যাচ্ছে, বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের যতটা সম্ভব বিশ্রাম দেওয়ার ভাবনা। শনিবার ঘোষিত হবে তিন ম্যাচের ওডিআই সিরিজের দল। যশপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে সম্ভবত সেজন্যই রাখা হবে না। অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচকরা ওয়ার্কলোডের কথা ভেবে একইভাবে অর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, তিলক ভার্মাকেও বিশ্রাম দিতে পারেন। তবে ওডিআই সিরিজে ভারতীয় দলের শক্তির সঙ্গে সমঝোতা করার প্রশ্ন নেই। পেসার হিসেবে মহম্মদ সামি, মহম্মদ সিরাজকে ফেরানো হতেই পারে দলে। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত পঞ্চাশ ওভারের ঘরানায় জাতীয় দলে নিয়মিত ছিলেন সিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন। তবে কন্ডিশনের কারণে তাঁকে খেলানো হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে অবশ্য খেলেছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে স্কোয়াডেই ছিলেন না তিনি। চলতি বিজয় হাজারে ট্রফির প্রথম চার ম্যাচেও খেলেননি সিরাজ। তবে হায়দরাবাদের শেষ দুই ম্যাচে নামতেই পারেন। সামি অবশ্য বাংলার হয়ে প্রতিটি ম্যাচেই খেলেছেন। উইকেটও পাচ্ছেন নিয়মিত। এবারের ঘরোয়া মরশুমে আগাগোড়াই ধারাবাহিক তিনি। তবে কেউ কেউ মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সেরা সময় পেরিয়ে এসেছেন সামি।
একইভাবে যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, নীতীশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণারা সুযোগ পেতেই পারেন। যশস্বী প্রোটিয়াদের বিরুদ্ধে ওপেনিংয়ে রান পেয়েছিলেন। ঋতুরাজও চার নম্বরে নেমে নিজেকে মেলে ধরেন। শ্রেয়স আয়ার দলে আসার মতো ফিট না হলে তিনিই সম্ভবত ফের নামবেন মিডল অর্ডারে।
শুভমান গিল ফিরছেন দলে। পরের বছর তাঁর নেতৃত্বেই ওডিআই বিশ্বকাপে নামবে ভারত। শনিবার তিনি পাঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফিতে নামতে পারেন। কিউয়িদের বিরুদ্ধে ওপেনিংয়ে গিলের সঙ্গী রোহিত শর্মা। তিনে অবশ্যই বিরাট কোহলি। ‘রো-কো’ জুটি যে ফর্মে রয়েছে, তাতে তাঁদের বাইরে রাখা অসম্ভব। তবে ঋষভ পন্থের স্কোয়াডে থাকা নিয়ে সংশয় থাকছে। বিজয় হাজারে ট্রফিতে একেবারেই সাদামাটা পারফরম্যান্স তাঁর। কোচ গৌতম গম্ভীরেরও বিশেষ আস্থা নেই পন্থের উপর। তুলনায় ঈশান কিষান, ধ্রুব জুরেলদের অনেক বেশি ঝকঝকে দেখিয়েছে। মিডল অর্ডারে আলোচনায় আসতে পারে ফর্মে থাকা সরফরাজের নাম। একইভাবে ঘরোয়া ক্রিকেটে ওপেনিংয়ে নজর কেড়েছেন দেবদূত পাদিক্কাল। কিন্তু গিল, রোহিত, যশস্বী— ওপেনিংয়ে স্লট পুরো হাউসফুল! তাই পাদিক্কালের সুযোগ পাওয়া কঠিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ