Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রিকশওয়ালার সততা, ফেলে যাওয়া আইফোন পেলেন তরুণী

পাঁচতারা হোটেলের সামনে রিকশ থেকে নেমেছিলেন এক তরুণী। কিন্তু, অন্যমনস্ক থাকায় রিকশর সিটেই ফেলে যান নিজের দামি আইফোন!

রিকশওয়ালার সততা, ফেলে যাওয়া আইফোন পেলেন তরুণী
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পাঁচতারা হোটেলের সামনে রিকশ থেকে নেমেছিলেন এক তরুণী। কিন্তু, অন্যমনস্ক থাকায় রিকশর সিটেই ফেলে যান নিজের দামি আইফোন! কিছুতেই মনে করতে পারছিলেন না কোথায় হারিয়েছেন! অন্য ফোন থেকে নিজের আইফোনে কল করেছিলেন তিনি। তখন জানতে পারেন, তাঁর আইফোন পুলিসের কাছে নিরাপদে রয়েছে। তবে, পুলিসের কাছে গেল কীভাবে? গরিব রিকশওয়ালা ছিলেন সহৃদয়। তাঁর রিকশর সিটে ফেলে যাওয়া ওই দামি ফোন পাওয়ার পর তিনি সোজা হাজির হয়েছিলেন ট্রাফিক পুলিসের কাছে। পুলিস ওই তরুণীকে লোকেশন পাঠায়। ঘণ্টাখানেক পর ট্রাফিকের কাছে এসে আইফোন নিয়ে যান তরুণী। মুখে একগাল হাসি।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, সল্টলেক স্টেডিয়ামের ১ নম্বর গেট পেরিয়ে ইএম বাইপাসের মুখে ওই তরুণী রিকশ থেকে নেমেছিলেন। তিনি ভাড়া মিটিয়ে চলে যাওয়ার পর রিকশওয়ালা দেখেন, সিটে ফোন পড়ে রয়েছে। তিনি কাছেই আমূল আইল্যান্ডে ট্রাফিক পুলিসের অফিসে যান। আইফোনটি পুলিসের হাতে দিয়ে দেন। ঘটনাস্থলে যান সাব-ইনসপেক্টর গৌরব রায়। কিছুক্ষণ অপেক্ষা করার পরই ওই তরুণী ফোন করেন। গৌরববাবু ফোন ধরে জানান, তাঁদের কাছে ফোনটি রয়েছে। তিনিই তরুণীকে লোকেশন পাঠান। তা দেখে তরুণী আমূল আইল্যান্ডে এসে ফোনটি নিয়ে যান। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ