Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর: ফের হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার মা-বাবা

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা-মা। এর আগে হাইকোর্ট তাঁদের বিষয়টি নিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল।

আর জি কর: ফের হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার মা-বাবা
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা-মা। এর আগে হাইকোর্ট তাঁদের বিষয়টি নিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল। সেই মতো তাঁরা শিয়ালদহ আদালতে গেলেও তাঁদের আবেদন খারিজ হয়ে যায় বলে দাবি মা-বাবার। তাই সোমবার নিম্ন আদালতের ওই নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়েরের আবেদন করেন তাঁরা। বিচারপতি সেনগুপ্ত অবশ্য তাঁদের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দ্বারস্থ হতে বলেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ