Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর আন্দোলনে যুক্ত ডাক্তারদের বদলি, শুনানি শেষ

আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাত, দেবাশিস হালদার এবং আসফাকউল্লা নাইয়ার পোস্টিং সংক্রান্ত মামলার গ্রহণযোগ্যতার প্রশ্নে শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে।

আর জি কর আন্দোলনে যুক্ত  ডাক্তারদের বদলি, শুনানি শেষ
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাত, দেবাশিস হালদার এবং আসফাকউল্লা নাইয়ার পোস্টিং সংক্রান্ত মামলার গ্রহণযোগ্যতার প্রশ্নে শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রসঙ্গত, কাউন্সেলিংয়ের মাধ্যমে নির্বাচিত হাসপাতালের বদলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যত্র পোস্টিং দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাত, দেবাশিস হালদার এবং আসফাকউল্লা নাইয়ারা। সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। চলতি সপ্তাহের মধ্যেই এই মামলার রায় ঘোষণা হতে পারে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ