Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর: একটি মামলা থেকে সরলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

আর জি কর কাণ্ডের একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, ইতিমধ্যেই আর জি কর সংক্রান্ত রায় চ্যালেঞ্জ করে দুটি মামলার শুনানি ডিভিশন বেঞ্চে চলছে।

আর জি কর: একটি মামলা থেকে  সরলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, ইতিমধ্যেই আর জি কর সংক্রান্ত রায় চ্যালেঞ্জ করে দুটি মামলার শুনানি ডিভিশন বেঞ্চে চলছে। তাই এই মামলাটির শুনানিও ডিভিশন বেঞ্চেই হওয়া উচিত। তাই মামলা সংক্রান্ত নথি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতা চিকিৎসকের পরিবার। মামলার শুনানি বিচারপতি ঘোষের এজলাসে চলছিল। এবার ওই মামলা থেকেই সরে দাঁড়ালেন তিনি। আর জি করের রায় চ্যালেঞ্জ করে দুটি মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। সেখানেই প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য পাঠাতে পারেন বলে মনে করা হছে আইনজীবী মহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ