Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর আর্থিক দুর্নীতি মামলা: ১৬ সাক্ষীর বয়ানকে হাতিয়ার করেই সওয়াল করল সিবিআই

১৬ জন সাক্ষীর বয়ানকে হাতিয়ার করেই আর জি কর আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই পাঁচ অভিযুক্তের অব্যাহতি চাওয়ার আর্জির জোরালো বিরোধিতা করল।

আর জি কর আর্থিক দুর্নীতি মামলা:  ১৬ সাক্ষীর বয়ানকে হাতিয়ার  করেই সওয়াল করল সিবিআই
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৬ জন সাক্ষীর বয়ানকে হাতিয়ার ক঩রেই আর জি কর আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই পাঁচ অভিযুক্তের অব্যাহতি চাওয়ার আর্জির জোরালো বিরোধিতা করল। বৃহস্পতিবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক সুজিতকুমার ঝায়ের এজলাসে দীর্ঘ সময় ধরে চলে ওই সওয়াল। সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলেন, বিভিন্ন সাক্ষীর বয়ান থেকেই উঠে এসেছে এই হাসপাতালের আর্থিক দুর্নীতির নানা তথ্য প্রমাণ, যেগুলি এই মামলার বিচার প্রক্রিয়ায় গতি আনবে। কীভাবে নানা ঘুরপথে এই আর্থিক বেনিয়মের বিষয়টি সামনে উঠে এসেছিল, বিভিন্ন সাক্ষীর বয়ান থেকে কিছু তথ্য এদিন আদালতের কাছে তুলে ধরা হয়। আদালতে সিবিআইয়ের কৌঁসুলির দাবি, এই মামলার চার্জশিটে যা তথ্য প্রমাণ রয়েছে, তাতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে মূল মামলার বিচার প্রক্রিয়া অবশ্যই চলতে পারে। এদিনই সিবিআইয়ের তরফে তাদের সওয়াল পর্ব শেষ হয়েছে।

Advertisement

শুনানির শেষে বিচারক এদিন জানিয়ে দেন, অভিযুক্তদের বক্তব্য আগেই শেষ হয়েছে। তবে সিবিআইয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি তাঁদের কিছু বলার থাকে, তা আগামী শুনানির দিন পেশ করতে পারবেন। এদিন অভিযুক্তদের জেল থেকে আদালতে হাজির করা হয়নি। শুনানি চলে ভার্চুয়ালের মাধ্যমে।

Advertisement
সম্পর্কিত সংবাদ