Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর: হাউসস্টাফ নিয়োগের কাউন্সেলিংয়ে ফের দুর্নীতি? বিতর্ক

আর জি কর মেডিক্যাল কলেজে হাউসস্টাফ নিয়োগের কাউন্সেলিংয়ে ফের ‘দুর্নীতি’ হয়েছে বলে মঙ্গলবার অভিযোগ উঠল। অভিযোগ, ‘সাপ্লি খাওয়া’ তৃণমূলপন্থী ছাত্রছাত্রীদের পুনর্বাসন দিতে কাউন্সেলিংয়ের ঠিক আগেই ১২টি আসন বাড়িয়ে দেওয়া হয়েছে।

আর জি কর: হাউসস্টাফ নিয়োগের  কাউন্সেলিংয়ে ফের দুর্নীতি? বিতর্ক
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজে হাউসস্টাফ নিয়োগের কাউন্সেলিংয়ে ফের ‘দুর্নীতি’ হয়েছে বলে মঙ্গলবার অভিযোগ উঠল। অভিযোগ, ‘সাপ্লি খাওয়া’ তৃণমূলপন্থী ছাত্রছাত্রীদের পুনর্বাসন দিতে কাউন্সেলিংয়ের ঠিক আগেই ১২টি আসন বাড়িয়ে দেওয়া হয়েছে। যে কার্ডিওলজি বিভাগের হাউসস্টাফ নিয়োগ নিয়ে গুরুতর অভিযোগে ডাঃ আশিস পান্ডে বর্তমানে প্রেসিডেন্সি জেলে, সেই কার্ডিওলজি বিভাগেরই ১২টি হাউসস্টাফ আসন কাউন্সেলিংয়ের আগে হঠাৎ করে বেড়ে গেল! যদিও তৃণমূলপন্থী ছাত্রছাত্রী মহলের বক্তব্য, নিয়ম মেনেই সব হয়েছে। তাঁরা যতটুকু জানতে পেরেছেন, সিবিআই তদন্তের জন্য কার্ডিওলজির ১২টি হাউসস্টাফশিপের আসন এতদিন আটকে ছিল। সিবিআই নো অবজেকশন দেওয়ায় সেগুলি ফেরত পাওয়া গিয়েছে। তাতেও ২১টি হাউসস্টাফশিপ আসন বেড়ে ৩৩ হয়েছে। এনিয়ে আর জি কর-এর উপাধ্যক্ষ ও সুপার ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে একাধিকবার ফোন করা হয়েছিল। তিনি ফোন ধরেননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ