Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর মামলা: ঘটনাস্থল দেখার আর্জি নিম্ন আদালতে জানান, নির্যাতিতার পরিবারকে বার্তা হাইকোর্টের

আর জি কর হাসপাতালে ঘটনাস্থল দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁদের শিয়ালদহ আদালতের দ্বারস্থ হতে বলেছেন।

আর জি কর মামলা: ঘটনাস্থল দেখার আর্জি নিম্ন  আদালতে জানান, নির্যাতিতার পরিবারকে বার্তা হাইকোর্টের
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে ঘটনাস্থল দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁদের শিয়ালদহ আদালতের দ্বারস্থ হতে বলেছেন। বিচারপতির নির্দেশ, নিম্ন আদালতকে বিষয়টি নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। অনুমতি দেওয়া হলে ঘটনাস্থলে কতজন উপস্থিত থাকতে পারবেন, তাও স্থির করবে শিয়ালদহ আদালত।

Advertisement

একবার ঘটনাস্থলটি সরেজমিনে দেখতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। তাঁদের আইনজীবী ফিরোজ এডুলজি জানান, যেহেতু আর জি কর হাসপাতালের পাহারার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাই তাঁরা আদালতের কাছে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চাইছেন। রাজ্য অবশ্য এই মামলার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলে। নতুন এই আবেদন দৃষ্টি আকর্ষণের চেষ্টা বলে দাবি করেন রাজ্যের আইনজীবী। এই প্রেক্ষিতে বিচারপতি ঘোষ জানান, রাজ্য চাইলে নিম্ন আদালতে চলা মামলায় যুক্ত হয়ে নিজের বক্তব্য জানাতে পারে। তদন্তকারী সংস্থা সিবিআই অবশ্য আগেই জানিয়েছিল, নির্যাতিতার পরিবার ঘটনাস্থল দেখতে চাইলে তাদের কোনও আপত্তি নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ