Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাল উচ্চ মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফল

উচ্চ মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফলপ্রকাশ হতে চলেছে কাল, শুক্রবার। তৎকাল পদ্ধতির মতো সাধারণ রিভিউয়ের ক্ষেত্রেও আবেদন কমেছে ব্যাপকভাবে।

কাল উচ্চ মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফল
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফলপ্রকাশ হতে চলেছে কাল, শুক্রবার। তৎকাল পদ্ধতির মতো সাধারণ রিভিউয়ের ক্ষেত্রেও আবেদন কমেছে ব্যাপকভাবে। গত বছর রিভিউয়ের জন্য ৪০ হাজার ৪৯৭টি আবেদন জমা পড়েছিল। এ বছর তা কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯২৭টিতে। ফলে, রিভিউ এবং স্ক্রুটিনির মোট সংখ্যাও গত বছরের (৬১ হাজার ১৫২) তুলনায় কমে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৯৩। তবে, স্ক্রুটিনির সংখ্যা গতবারের (২০ হাজার ৬৫৫) তুলনায় সামান্য বেড়ে হয়েছে ২৪ হাজার ৬৬৫। গত বছর রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশের পরে ব্যাপক রদবদল হয়েছিল মূল মেধা তালিকায়। সংসদ এবার শর্ত দিয়েছিল, অন্য তিনটি বিষয়ের চেয়ে কম গ্রেড থাকা দু’টি বিষয়েই রিভিউয়ের আবেদন করা যাবে। ফলে রিভিউয়ের আবেদন কমলেও সান্ত্বনা পেতে স্ক্রুটিনির সংখ্যা বাড়িয়েছেন পরীক্ষার্থীরা। কারণ এতে কোনও বাধা ছিল না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ