Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গেস্ট হাউসের আড়ালে মধুচক্র রাতভর বিক্ষোভ বাসিন্দাদের

গেস্ট হাউসের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল মধুচক্রের আসর। প্রতিবাদে শুক্রবার রাতভর বিক্ষোভ চলল দত্তপুকুরের কদম্বগাছিতে।

গেস্ট হাউসের আড়ালে মধুচক্র রাতভর বিক্ষোভ বাসিন্দাদের
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গেস্ট হাউসের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল মধুচক্রের আসর। প্রতিবাদে শুক্রবার রাতভর বিক্ষোভ চলল দত্তপুকুরের কদম্বগাছিতে। পুলিশকে ঘিরেও স্থানীয়রা বিক্ষোভ দেখান। আইনি পদক্ষেপের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ উঠে যায়। গেস্ট হাউসের মালিক সহ দু’জনকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, কদম্বগাছি স্টেশন সংলগ্ন এলাকায় রয়েছে ওই গেস্ট হাউস। গেস্ট হাউসের মালিক অলোক বণিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দিকে গেস্ট হাউসের রুম ভাড়া দিয়ে ব্যবসা চালাতেন তিনি। পরবর্তীকালে পুরোদমে হোটেল ব্যবসা শুরু করেন। 
স্থানীয়দের অভিযোগ, গেস্ট হাউসে সারাক্ষণ বহিরাগত পুরুষ এবং মহিলাদের আনাগোনা লেগে থাকত। চলত মধুচক্র। স্থানীয়রা আগেও এর প্রতিবাদ করেছেন। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। শাসক দলের নেতাদের একাংশের মদতেই এই ব্যবসার রমরমা বলেও অভিযোগ বাসিন্দাদের। এই অবস্থায় একপ্রকার বাধ্য হয়ে শুক্রবার রাতে কদম্বগাছি স্টেশন সংলগ্ন ওই গেস্ট হাউসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ চলাকালীন দু’পক্ষের মারপিটও হয়। ঘটনাস্থলে এলে দত্তপুকুর থানার পুলিশকে ঘিরেও বিক্ষোভ শুরু হয়। ওই গেস্ট হাউস আপাতত বন্ধ রাখার কথা বলার পর বিক্ষোভ উঠে যায়। বিক্ষোভকারী বাপি মণ্ডল, শ্যামল গাইন বলেন, ‘গেস্ট হাউসের আড়ালে মধুচক্র চলত। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রতিবাদ করলে পুলিশকে দিয়ে হেনস্তা করানোর হুমকি দেওয়া হয়।’ 
এনিয়ে বারাসত পুলিশ জেলার অতিরিক্ত সুপার অতীশ বিশ্বাস বলেন, ‘মধুচক্র নিয়ে কেউ কোনও অভিযোগ করেনি। মারপিটের ঘটনায় গেস্ট হাউসের মালিক সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ