Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সংগঠনে রদবদল, চন্দ্রিমা ভট্টাচার্যকে আরও দায়িত্ব

জেলা সভাপতি ও জেলার চেয়ারম্যান বদলের মধ্য দিয়ে সংগঠনে রদবদলের প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল। শুক্রবার দলের লিগ্যাল সেলেও বদল আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সংগঠনে রদবদল, চন্দ্রিমা ভট্টাচার্যকে আরও দায়িত্ব
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলা সভাপতি ও জেলার চেয়ারম্যান বদলের মধ্য দিয়ে সংগঠনে রদবদলের প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল। শুক্রবার দলের লিগ্যাল সেলেও বদল আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের লিগ্যাল সেলের চেয়ারপার্সন করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। তাঁর নেতৃত্বে লিগ্যাল সেলের কমিটি গঠিত হবে আগামী কয়েকদিনের মধ্যে। তৃণমূল সূত্রে খবর, আগে এই লিগ্যাল সেলের দায়িত্বে ছিলেন মলয় ঘটক। চন্দ্রিমাদেবী তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী পদে রয়েছেন। সাংগঠনিক ক্ষেত্রে তৃণমূলপন্থী আইনজীবীদের সঙ্গে বৈঠক, দলীয় বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয়গুলিও দেখভাল করবেন চন্দ্রিমা। গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রশাসনিক পরিসরে রাজ্যের অর্থদপ্তরের গুরুদায়িত্ব ন্যাস্ত আছে তাঁর উপর। রাজনৈতিক মহল মনে করছে, কোনও অভিযোগ না থাকায় এবং দক্ষতার সঙ্গে কাজ করতে পারার অভিজ্ঞতা রয়েছে বলেই চন্দ্রিমার উপর নানা গুরুদায়িত্ব অর্পণ করছে দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ