Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আজ সুদের হার ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের

আজ বুধবার চলতি অর্থবর্ষের তৃতীয় দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করতে চলেছেন রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর সঞ্জয় মালহোত্রা।

আজ সুদের হার ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের
  • ৬ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

মুম্বই: আজ বুধবার চলতি অর্থবর্ষের তৃতীয় দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করতে চলেছেন রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর সঞ্জয় মালহোত্রা। আগে টানা তিন দফায় সুদের হার মোট ১০০ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল। তবে এবার নতুন করে আর কাটছাঁট না করে আরবিআই স্থিতাবস্থা বজায় রাখার পথে হাঁটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একটা অংশ। ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন আমেরিকা। ৭ আগস্ট থেকে তা চালু হওয়ার কথা। ভারতীয় অর্থনীতিতে তার ঠিক কেমন প্রভাব পড়তে চলেছে, তা বুঝে তবেই পরবর্তী পদক্ষেপ করা হতে পারে বলে তাঁরা মনে করছেন। তবে বিশেষজ্ঞদের অন্য একটি অংশ মনে করছেন, এবার ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর পথে হাঁটতে পারে আরবিআই। বুধবার সকাল ১০টায় আর্থিক নীতি কমিটির (এমপিসি) গৃহীত প্রস্তাব ঘোষণা করবেন মালহোত্রা। সোমবার শুরু হয়েছিল মালহোত্রার নেতৃত্বাধীন ছয় সদস্যের এই কমিটির বৈঠক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ