Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে হিমঘর চালু রাখার আবেদন

রাজ্যের হিমঘরগুলিতে এখনও প্রায় সাড়ে ১৬ লক্ষ টন আলু মজুত আছে। এদিকে হিমঘর চালু রাখার নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে ৩০ নভেম্বর।

৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে হিমঘর চালু রাখার আবেদন
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের হিমঘরগুলিতে এখনও প্রায় সাড়ে ১৬ লক্ষ টন আলু মজুত আছে। এদিকে হিমঘর চালু রাখার নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে ৩০ নভেম্বর। এই অবস্থায় হিমঘর চালু রাখার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আলাদাভাবে রাজ্য সরকারের অন্যান্য সংশ্লিষ্ট কর্তাদেরও চিঠি দিয়েছে আলু ব্যবসায়ীদের সংগঠন। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি জানিয়েছে, হিমঘরে যা আলু আছে তা ডিসেম্বর পার করে, জানুয়ারি মাসেও রাজ্যের বাজারের চাহিদা মেটাতে পারবে। নতুন আলু বাজারে বেশি পরিমাণে আসতেও জানুয়ারি মাস পার হয়ে যাবে। 

Advertisement

সংগঠনের সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে ই-মেইল মারফত চিঠি পাঠানো হয়েছে। কৃষিবিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পঞ্চায়েত এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারকেও চিঠি দিয়েছে সংগঠন। হিমঘরে আলু রাখার ভাড়া গোটা মরশুমের (মার্চ থেকে নভেম্বর) জন্য নেওয়া হয়। আলু আরও বেশি সময় রাখার জন্য ভাড়া বৃদ্ধি না করার অনুরোধ করা হয়েছে। সংগঠনের দাবি, এমনিতেই চাষি ও অন্যান্য যাঁরা হিমঘরে আলু রেখেছেন তাঁদের এবার অনেক লোকসান হয়েছে। ভাড়া বৃদ্ধি করলে লোকসান আরও বাড়বে। প্রসঙ্গত, আবহাওয়া অনকূল থাকায় এবছর রাজ্যে আলুর বাম্পার ফলন হয়। তার ফলে হিমঘরে রেকর্ড পরিমাণ ৭৫ লক্ষ টন আলু মজুত করা হয়েছিল। 

সম্পর্কিত সংবাদ