Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুর নিয়ে রিপোর্ট পেশ হাইকোর্টে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নিয়ে বৈঠকের পর ওই রিপোর্ট জমা পড়েছে।

যাদবপুর নিয়ে রিপোর্ট পেশ হাইকোর্টে
  • ১২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নিয়ে বৈঠকের পর ওই রিপোর্ট জমা পড়েছে। রাজ্যের বক্তব্য, সিসিটিভি-সহ বেশকিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামোর জন্য ইতিমধ্যেই কিছু আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। রিপোর্টের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মামলার সব পক্ষ রিপোর্টের কপি খতিয়ে দেখে তাদের বক্তব্য জানাবে। যে আর্থিক বরাদ্দ মিলেছে তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। পরবর্তী শুনানি ১৮ নভেম্বর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ