Bartaman Logo
৯ জুন, ২০২৬

বঞ্চনারই পুনরাবৃত্তি, মন্ত্রিসভায় পাশ কেন্দ্রীয় প্রকল্পে নেই বাংলা

বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরা আসছেন। তাঁদের আমলে দেশের উন্নতির কথা বলছেন। কিন্তু কেউই বাংলার জন্য কোনও বড়সড় প্রকল্প ঘোষণা করছেন না।

বঞ্চনারই পুনরাবৃত্তি, মন্ত্রিসভায় পাশ কেন্দ্রীয় প্রকল্পে নেই বাংলা
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরা আসছেন। তাঁদের আমলে দেশের উন্নতির কথা বলছেন। কিন্তু কেউই বাংলার জন্য কোনও বড়সড় প্রকল্প ঘোষণা করছেন না। বঙ্গ বঞ্চনার পুনরাবৃত্তি হয়েই চলেছে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আরও চারটি সেমিকন্ডারটর কারখানা নির্মাণের ঘোষণা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে দু’টি, ওড়িশা ও পাঞ্জাবে একটি করে। এই নিয়ে দেশে মোট ১০টি সেমিকন্ডাক্টর কারখানার ঘোষণা করা হয়েছে। ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকার লগ্নি। আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় এই কর্মসূচি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় এদিনই অনুমোদিত আরও একটি নয়া মেট্রো রেল সংযোগের প্রকল্প। লখনউয়ের মেট্রো নেটওয়ার্কে যুক্ত হবে নতুন এই ১২ কিলোমিটার সংযোগ। সবমিলিয়ে ৩৪ কিলোমিটার। যা প্রায় গোটা লখনউয়ের সিংহভাগকেই সংযুক্ত করবে মেট্রো নেটওয়ার্কে। ৫হাজার ৮০১ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এই প্রকল্পে। অথচ ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়সীমায় ১১ বছরে গড়ে আড়াই হাজার কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে কলকাতা মেট্রোয়। একধাক্কায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দের ভাগ্য কলকাতার হয়নি। অরুণাচল প্রদেশে ৮ হাজার ১৪৬ কোটি টাকায় তৈরি হবে জলবিদ্যুৎ প্রকল্প। মন্ত্রিসভায় অনুমোদিত না হলেও সরকারি স্তরে নীতিগত সিদ্ধান্ত হয়েছে গুয়াহাটিতে হবে নতুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট। সব মিলিয়ে বঙ্গ বঞ্চনা অব্যাহত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ