Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রিলায়েন্স জুটমিল বন্ধ, কর্মহীন ৫ হাজার

শ্রমিক-মালিক অসন্তোষের জেরে শনিবার সকালে বন্ধ হয়ে গেল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। কর্মহীন হয়ে পড়লেন ওই জুটমিলের প্রায় পাঁচ হাজার শ্রমিক।

রিলায়েন্স জুটমিল বন্ধ, কর্মহীন ৫ হাজার
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারকপুর: শ্রমিক-মালিক অসন্তোষের জেরে শনিবার সকালে বন্ধ হয়ে গেল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। কর্মহীন হয়ে পড়লেন ওই জুটমিলের প্রায় পাঁচ হাজার শ্রমিক। এদিন সকাল ছ’টায় জুটমিলে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন, মিলের গেট বন্ধ। গেটে ঝুলছে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস। তা দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। জুটমিল কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিকদের একাংশ বিরূপ আচরণ করছে। কোনও নির্দেশ মানছে না। ফলে কারখানা চালাতে সমস্যা হচ্ছে। তাই বাধ্য হয়েই সাসপেনশনের নোটিস ঝুলিয়েছেন তাঁরা। যদিও শ্রমিকদের অভিযোগ, চক্রান্ত করে কর্তৃপক্ষই এই মিলটি বন্ধ করে দিয়েছে। তাঁদের কথায়, বৃহস্পতিবার তাঁত বিভাগে কয়েকজন শ্রমিকের সঙ্গে কর্তৃপক্ষের ঝামেলা হয়। তার জেরে ওইদিন ওই বিভাগ বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, শ্রমিকদের আরও অভিযোগ, তাদের উপর জোর করে কাজের চাপ বৃদ্ধি করছে কর্তৃপক্ষ। তা নিয়ে প্রতিবাদ করাতেই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন কর্মবিরতির নোটিস দেখে শ্রমিকরা কারখানার গেটে বিক্ষোভ শুরু করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ