বিশেষ সংবাদদাতা, রায়পুর: ছত্তিশগড়ে পাবলিক সার্ভিস কমিশন (সিজিপিএসসি) পরীক্ষায় কেলেঙ্কারি মামলায় তৎপর সিবিআই। নিয়োগ দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগে প্রাক্তন আইএএস আধিকারিক সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে এই পরীক্ষায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বড়সড় দুর্নীতি সামনে এসেছে। সেই ঘটনার তদন্তে নেমে শুক্রবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিজিপিএসসি’র তৎকালীন সচিব জীবন কিশোর ধ্রুব, তাঁর ছেলে ডেপুটি কালেক্টর সুমিত ধ্রুব, তৎকালীন পরীক্ষা নিয়ন্ত্রক আরতি ওয়াসনিক, ডেপুটি কালেক্টর মিশা কোসলে (সিজিপিএসসির তৎকালীন চেয়ারম্যানের ভাইয়ের পুত্রবধূ) এবং তাঁদের পরিবারের অপর এক পুত্রবধূ তথা জেলা আবগারি কর্মকর্তা দীপা আদিল।
জানা গিয়েছে, পরীক্ষায় অনিয়মের ঘটনায় রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তির ভিত্তিতে গত বছরের ৯ জুলাই একটি মামলা দায়ের করে সিবিআই। অভিযোগ, সিজিপিএসসির তৎকালীন চেয়ারম্যান, সচিব এবং কয়েকজন আধিকারিক বিভিন্ন পদে থাকাকালীন নিয়োগের পরীক্ষা ও ইন্টারভিউ নিয়েছিলেন। তাঁরা নিজেদের ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেন। সেই অভিযোগেরই তদন্ত শুরু করে সিবিআই।