Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাদ্রাসায় ২৯৫ গ্রুপ ডি পদে নিয়োগ পুরো স্বচ্ছভাবে, জানাল রাজ্য সরকার

পুরোপুরি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় গ্রুপ ডি পদে ২৯৫ জনকে নিয়োগ করা হয়েছে। এক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছে রাজ্য সরকার।

মাদ্রাসায় ২৯৫ গ্রুপ ডি পদে নিয়োগ পুরো স্বচ্ছভাবে, জানাল রাজ্য সরকার
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরোপুরি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় গ্রুপ ডি পদে ২৯৫ জনকে নিয়োগ করা হয়েছে। এক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছে রাজ্য সরকার। এই নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে বিস্তারিতভাবে জানানো হয়েছে তাও। এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি জারি হয়েছিল ২০১০ সালে। তারপর প্রাথমিক লিখিত পরীক্ষাও নেওয়া হয়। কিন্তু আইনগত জটিলতাসহ আরও কিছু কারণে প্রায় ১৫ বছর ধরে নিয়োগ আটকে ছিল। গতবছর সেপ্টেম্বর মাসে ৭৩ হাজার ৯৭৮ জনের লিখিত পরীক্ষা নেওয়া হয়। তাতে সফল প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ সহ নিয়োগ করা হয়। এই নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ যে ঠিকঠাক ছিল, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়েও তা বলা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ