Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিমান দুর্ঘটনার কারণ জানতে পুনর্নির্মাণ

গত ১২ জুন আমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ কী? জানতে তদন্ত চালাচ্ছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)।

বিমান দুর্ঘটনার কারণ জানতে পুনর্নির্মাণ
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত ১২ জুন আমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ কী? জানতে তদন্ত চালাচ্ছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। শীঘ্রই তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ হতে পারে বলে খবর। তারই মধ্যে এবার জানা যাচ্ছে, দুর্ঘটনার আগের মুহূর্ত পুনর্নির্মাণ করেছে এয়ার ইন্ডিয়া। আমেদাবাদে এআই-১৭১ বিমানটি ভেঙে পড়ার এক সপ্তাহ পর মুম্বইয়ে পুনর্নির্মাণের এই প্রক্রিয়া চালানো হয়েছে। সেখানেও বোয়িং ৭৮৭ বিমান ব্যবহার করা হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র এবিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘বহু জল্পনা ঘুরে বেড়াচ্ছে। তবে এই মুহূর্তে আমরা এবিষয়ে কোনও মন্তব্য করতে পারব না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ