মেষ: পারিবারিক সম্পত্তি কেন্দ্রিক সমস্যা বৃদ্ধি পাবে। ব্যবসা হবে। বিদ্যার অনুশীল ও গবেষণা কার্যে গতি বাড়বে।
মেষ: পারিবারিক সম্পত্তি কেন্দ্রিক সমস্যা বৃদ্ধি পাবে। ব্যবসা হবে। বিদ্যার অনুশীল ও গবেষণা কার্যে গতি বাড়বে।
বৃষ: আটকে থাকা কাজ উদ্ধারে সাফল্য ও সুনাম বৃদ্ধি। আর্থিক প্রগতি বজায় থাকবে। স্বাস্থ্য মোটামুটি।
মিথুন: কাজকর্ম ও নতুন যোগাযোগ রক্ষায় অপ্রত্যাশিত বাধা আসতে পারে। ধনভাগ্য অনুকূল। বাতের বেদনা বৃদ্ধি পাবে।
কর্কট: অর্থভাগ্য উত্তম। পেশাদারদের কর্মে উন্নতি ও সুনাম। অধ্যয়ন ও অধ্যাপনায় শুভ ফলপ্রাপ্তি।
সিংহ: পুরনো রোগের বৃদ্ধিতে বিব্রত হতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্যের সূত্রে আরও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি।
কন্যা: ব্যবসা ভালো হবে। উপার্জন ভাগ্য শুভ। মানসিক চঞ্চলতা ও চাপা উত্তেজনা থাকবে।
তুলা: ঘরে-বাইরে বিবাদ থেকে দূরে থাকুন। পেশাদারি কর্মে কিছুটা শুভ হলেও ব্যবসা ক্ষেত্র মোটামুটি থাকবে।
বৃশ্চিক: হঠাৎ আসা যোগাযোগ থেকে প্রত্যাশিত সাফল্য ও ভাগ্য উন্নতি। পারিবারিক ক্ষেত্রটি সমস্যাবহুল।
ধনু: অর্থাগম ভাগ্য শুভ। ব্যবসায় গতি লাভ। উকিল, চিকিৎসকদের পক্ষে দিনটি শুভ। মানসিক উত্তেজনা কমাতে চেষ্টা করুন।
মকর: ব্যবসায়িক উন্নতির প্রচেষ্টায় সাফল্য ও উপার্জন বৃদ্ধির যোগ। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। বিদ্যার্থীদের শুভ দিন।
কুম্ভ: পারিবারিক ক্ষেত্রে ক্ষমতা ও সুনাম বৃদ্ধিতে মানসিক আনন্দ। কর্ম ও ব্যবসা অপেক্ষাকৃত শুভ। পেটের সমস্যা হতে পারে।
মীন: অর্থকর্ম ও ব্যবসার পক্ষে সবথেকে বেশি শুভ দিন। অধ্যয়ন ও অধ্যাপনায় বাধা। গুরুজনের স্বাস্থ্যহানি হতে পারে।