Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আর ডি বর্মন ফেস্টিভ্যাল

কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও গায়ক রাহুল দেব বর্মনকে শ্রদ্ধা জানাতে শহরে আয়োজিত হল ‘আর ডি বর্মন ফেস্টিভ্যাল’। আয়োজক টিউন ক্রাফ্ট ভেঞ্চার্স। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন শ্যাম সরকার।

আর ডি বর্মন ফেস্টিভ্যাল
  • ১১ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও গায়ক রাহুল দেব বর্মনকে শ্রদ্ধা জানাতে শহরে আয়োজিত হল ‘আর ডি বর্মন ফেস্টিভ্যাল’। আয়োজক টিউন ক্রাফ্ট ভেঞ্চার্স। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন শ্যাম সরকার। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে গাইলেন অমিত কুমার সহ আরও অনেক শিল্পী। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যাঁয়’, ‘ইয়াদ আ রহি হ্যায়’, ‘ইয়ে জমিন গা রহি হ্যায়’, ‘রোজ রোজ আঁখো তলে’-এর মতো আরও অনেক জনপ্রিয় গান আর ডি বর্মনের সুরে দর্শককে উপহার দিয়েছেন অমিত কুমার। আবার তাঁর বাবা কিশোর কুমার সর্বাধিক গান করেছেন ‘পঞ্চম দা’র সুরেই। এদিনের সন্ধ্যায় কিশোর কুমার ও নিজের গান পরিবেশন করেন অমিত। পাশাপাশি গান তৈরির নানা গল্পও শেয়ার করেন তিনি। উজ্জ্বয়িনী রায়, সুজয় ভৌমিক, সোমদত্তা বন্দ্যোপাধ্যায়, শিবানী ঘোষের মতো শিল্পীরা উপস্থাপন করেন। ট্রাম্পেটে ছিলেন কিশোর সোধা।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ