Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬

রেশন ডিলারদের কমিশন বাড়বে না, জানাল কেন্দ্র

প্রকল্প কেন্দ্রের। আর তা সফল করার কাজে যুক্ত হলেও মূল্যবৃদ্ধির এই চড়া বাজারেও রেশন ডিলারদের কমিশন বাড়ানো হবে না বলেই বুধবার সংসদে জানিয়ে দিল মোদি সরকার।

রেশন ডিলারদের কমিশন বাড়বে না, জানাল কেন্দ্র
  • ৩১ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রকল্প কেন্দ্রের। আর তা সফল করার কাজে যুক্ত হলেও মূল্যবৃদ্ধির এই চড়া বাজারেও রেশন ডিলারদের কমিশন বাড়ানো হবে না বলেই বুধবার সংসদে জানিয়ে দিল মোদি সরকার। উল্টে রাজ্য সরকারের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দায় ঝেড়ে ফেলল কেন্দ্র। বলা হল, রেশন দোকানদারদের কমিশন বাড়াতে হলে রাজ্য বাড়াক। গোটা দেশে ৫ লক্ষ ৪৩ হাজার ২৫৯ রেশন দোকান রয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গে ২০ হাজার ৪৭৬। কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’য় খাদ্যশস্য বিতরণের জন্য দোকানদাররা পান কিলো প্রতি মাত্র ৯০ পয়সা কমিশন। পাহাড়ি এলাকায় ১ টাকা ৮০ পয়সা। এই কমিশন কেন্দ্র বাড়াবে কি? পৃথক দুই লিখিত প্রশ্নে জানতে চান তৃণমূলের দুই সাংসদ সৌগত রায় এবং মালা রায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ