Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের হুমকির মুখে রণবীর

ফের হুমকি পেলেন অভিনেতা রণবীর সিং। সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি বার্তা পেয়েছেন রণবীরের ম্যানেজার। সেখানে অভিনেতার থেকে ১০ কোটি টাকা চাওয়া হয়েছে।

ফের হুমকির  মুখে রণবীর
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফের হুমকি পেলেন অভিনেতা রণবীর সিং। সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি বার্তা পেয়েছেন রণবীরের ম্যানেজার। সেখানে অভিনেতার থেকে ১০ কোটি টাকা চাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, নম্বরটি আমেরিকার। লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর তরফে বার্তাটি এসেছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। নম্বরটি খোঁজার চেষ্টাও চলছে। উল্লেখ্য, কয়েকদিন আগেও একটি বার্তা পেয়েছিলেন অভিনেতা। সেখানেও তাঁর থেকে টাকা চাওয়া হয়েছিল। সেবার দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। কয়েকদিন আগেই পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার নেপথ্যেও বিষ্ণোই গোষ্ঠীর হাত ছিল। বারবার তাদের নিশানায় পড়ছে বলিউড। ফলে অভিনেতা, পরিচালকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, রণবীরের ‘ধুরন্ধর ২’ মুক্তির অপেক্ষায়। তবে প্রথম ছবির তুলনায় এই ছবির দৈর্ঘ্য সামান্য কম হবে বলে জানা গিয়েছে। এই ছবির জন্য দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ