Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ শুরু রনজি ট্রফির ফাইনাল, কর্ণাটককে টেক্কা দিতে তৈরি জম্মু ও কাশ্মীর

কে এল রাহুল, করুণ নায়ার, দেবদত্ত পাদিক্কাল থেকে রবিচন্দ্রন স্মরণ। রনজি ট্রফির ফাইনালে হেভিওয়েট ব্যাটিং-লাইন আপ ভরসা কর্ণাটকের।

আজ শুরু রনজি ট্রফির ফাইনাল, কর্ণাটককে টেক্কা দিতে তৈরি জম্মু ও কাশ্মীর
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হুবলি: কে এল রাহুল, করুণ নায়ার, দেবদত্ত পাদিক্কাল থেকে রবিচন্দ্রন স্মরণ। রনজি ট্রফির ফাইনালে হেভিওয়েট ব্যাটিং-লাইন আপ ভরসা কর্ণাটকের। অন্যদিকে, আটবারের রনজি চ্যাম্পিয়নদের কড়া টক্কর দিতে তৈরি প্রথমবার ফাইনালে পৌঁছানো জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার কর্ণাটকের হুবলিতে শুরু হচ্ছে পাঁচদিনের রনজি ফাইনাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের দিকেও নজর থাকবে অনুরাগীদের।

Advertisement

চলতি মরশুমে রনজিতে ৩ ম্যাচে রাহুলের সংগ্রহ ৪৫৭ রান। করুণ আরও ঝলমলে। ৮ ম্যাচে ৬৯৯ রান তাঁর পকেটে। বিপক্ষের ঘাড়ে রানের পাহাড় চাপাতে তৈরি কর্ণাটক। তাদের বোলিংও হেলাফেলার নয়। প্রসিদ্ধ কৃষ্ণা, শ্রেয়স গোপাল, ঘরোয়া ক্রিকেটে বাঘ। তবে জম্মু ও কাশ্মীরও অনেক তৈরি। মিডিয়াম পেসার আকিব নবি দুরন্ত ফর্মে। ইতিমধ্যেই ৫৫ টি উইকেট তুলে নিয়েছেন তিনি। পরশ ডোগরার দল মুম্বই, বাংলার মতো শক্তিশালী দলকে টেক্কা দিয়ে ফাইনালে পৌঁছেছে। যে কোনও মূল্যে ট্রফি জিততে বদ্ধপরিকর তারা।

সম্পর্কিত সংবাদ