Bartaman Logo
৯ জুন, ২০২৬

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দাদার শেষকৃত্যে রমেশ

অভিশপ্ত এয়ার ইন্ডিয়া বিমানের যাত্রী ছিলেন দুই ভাই। আমেদাবাদ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দাদার। অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন ভাই।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দাদার শেষকৃত্যে রমেশ
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: অভিশপ্ত এয়ার ইন্ডিয়া বিমানের যাত্রী ছিলেন দুই ভাই। আমেদাবাদ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দাদার। অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন ভাই। বিমান দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি তিনিই। বিশ্বাস কুমার রমেশ। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পরদিনই তাঁকে গেল দাদার শেষকৃত্যে। দাদার মরদেহ কাঁধে হাঁটছেন রমেশ। পরনে সাদা পোশাক। তখনও চোখের নীচে ব্যান্ডেজ। বুধবার সকালে এমন ছবি সামনে এসেছে। এদিন সকালেই ডিএনএ পরীক্ষার পর রমেশের দাদা অজয়ের মরদেহ হাতে পেয়েছে তাঁর পরিবার। তাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েই দাদার শেষকৃত্যে যোগ দিতে হয়েছে রমেশকে। দিউ-এর এক শ্মশানে অজয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।  উল্লেখ্য, ব্রিটেনের ব্যবসায়ী রমেশ কিছুদিন আগে ভারতে এসেছিলেন। ফেরার পথে সওয়ার হয়েছিলেন লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানে। সঙ্গে ছিলেন দাদা অজয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ