Bartaman Logo
২৭ জুন, ২০২৬

ফের জেলের বাইরে রাম রহিম

ফের প্যারোলে ছাড়া পাচ্ছে ধর্ষণে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। আবারও এই অপরাধীকে ৪০ দিনের জন্য ‘ছুটি’ দিল হরিয়ানার বিজেপি সরকার।

ফের জেলের বাইরে রাম রহিম
  • ৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: ফের প্যারোলে ছাড়া পাচ্ছে ধর্ষণে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। আবারও এই অপরাধীকে ৪০ দিনের জন্য ‘ছুটি’ দিল হরিয়ানার বিজেপি সরকার। জানা গিয়েছে, শনিবার ৪০ দিনের প্যারোল মঞ্জুর করেন রোহতকের ডিভিশনাল কমিশনার। এই নিয়ে ১৫ বার জেলের বাইরে আসবে ডেরা সাচ্চা সৌদার প্রধান। যদিও তার জেলমুক্তির দিনক্ষণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। 

Advertisement

দুই শিষ্যাকে ধর্ষণের ঘটনায় ২০১৭ সালে দোষী সাব্যস্ত করা হয় রাম রহিমকে। ২০ বছরের কারাদণ্ড হয়। তারপর থেকেই রোহতকের সুনারিয়া জেলে বন্দি। তবে গত ন’বছরে একাধিকবার প্যারোল মঞ্জুর হয়েছে তার। সূত্রের খবর, জেল থেকে বেরিয়ে রাম রহিমের ঠিকানা হবে হরিয়ানার সিরসায় আশ্রমের সদর দপ্তর। 
গত বছরের আগস্ট মাসে রাম রহিমের ৪০ দিনের প্যারোল মঞ্জুর করেছিল হরিয়ানা সরকার। তার আগে  এপ্রিলে ২১ দিন ও  জানুয়ারি মাসে ২০ দিনের প্যারোল পেয়েছিল ডেরা প্রধান। তাকে এভাবে বারবার মুক্তি দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ