Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

‘মানসিক ভারসাম্য হারিয়েছিলেন রাম’, তামিল কবির মন্তব্যে বিতর্ক

সীতাহরণের পর মানসিকভাবে ভারসাম্য হারিয়েছিলেন রাম। সম্প্রতি প্রখ্যাত তামিল গীতিকার ও কবি ভাইরামুথুরের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সম্প্রতি একটি সাহিত্যভিত্তিক অনুষ্ঠানে গিয়েছিলেন ভাইরামুথুর।

‘মানসিক ভারসাম্য হারিয়েছিলেন রাম’, তামিল কবির মন্তব্যে বিতর্ক
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: সীতাহরণের পর মানসিকভাবে ভারসাম্য হারিয়েছিলেন রাম। সম্প্রতি প্রখ্যাত তামিল গীতিকার ও কবি ভাইরামুথুরের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সম্প্রতি একটি সাহিত্যভিত্তিক অনুষ্ঠানে গিয়েছিলেন ভাইরামুথুর। রামায়ণের তামিল রূপকার কবি কম্বনের প্রশংসা করেন তিনি। রামকে রক্তমাংসের মানুষ হিসেবে গড়ে তুলতে কম্বনের সৃজনশীলতার কথা তুলে ধরেন ভাইরামুথুর। বলেন, ‘সীতাহরণের পর রাম বুঝতে পারছিলেন না কী করবেন! এভাবে রামকে একজন রক্তমাংসের মানুষ হিসেবে গড়ে তোলেন কম্বন।’ এই বক্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছে পদ্মশিবির। তামিলনাড়ুর বিজেপি সভাপতি নৈনার নাগেন্দ্রন এই মন্তব্যকে ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি জানতে চেয়েছেন, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এমন মন্তব্য মেনে নিচ্ছেন কি না। বিজেপি মুখপাত্র নারায়ণ তিরুপতি বলেছেন, ‘উনি বারবার বিতর্কিত মন্তব্য করেন। এর আগেও ওঁর কথায় অনেকের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছিল।’ যদিও কবির ঘনিষ্ঠ মহলের তরফে বলা হয়েছে, এই মন্তব্যকে ইচ্ছাকৃত বিকৃত করা হচ্ছে। ভাইরামুথুরের উদ্দেশ্য ছিল সাহিত্যিক  পর্যালোচনা করা। রাজনৈতিক বা ধর্মীয় ভাবাবেগে আঘাতা করতে চাননি তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ