Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ারে শহিদ জওয়ানের মূর্তিতে শ্রদ্ধা জানালেন না প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ রাজবংশীরা

২০২০ সালের ১৬ জুন লাদাখে ভারত-চীন যুদ্ধে শহিদ হয়েছিলেন আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার রাজবংশী সেনা জওয়ান বিপুল রায়।

আলিপুরদুয়ারে শহিদ জওয়ানের মূর্তিতে শ্রদ্ধা জানালেন না প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ রাজবংশীরা
  • ১ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: ২০২০ সালের ১৬ জুন লাদাখে ভারত-চীন যুদ্ধে শহিদ হয়েছিলেন আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার রাজবংশী সেনা জওয়ান বিপুল রায়। প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর উদ্যোগে শহীদ বিপুল রায়ের মুর্তিও বসানো হয়েছিল জেলা সদরের প্যারেড গ্রাউন্ডের কাছে। কিন্তু গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই প্যারেড গ্রাউন্ডেই সভা করেছিলেন। কিন্তু অপারেশন সিন্দুর নিয়ে নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেও শহিদ সেনা জওয়ান বিপুল রায়ের মুর্তিতে মালা দেননি। ফুল দিয়ে শ্রদ্ধাও জানাননি। এমনকী বিজেপির স্থানীয় নেতৃত্ব বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর গরজ পর্যন্ত দেখায়নি বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে জেলা জুড়ে রাজবংশীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আজ, রবিবার সেই ক্ষোভ আছড়ে পড়ল বিপুল রায়ের মুর্তির সামনে। ঘটনার প্রতিবাদ জানিয়ে সভা করা হয়। তাতে সামিল হয়েছে আলিপুরদুয়ার জেলা পঞ্চানন বর্মা স্মারক সমিতি ও ওয়েস্ট বেঙ্গল রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড। এছাড়াও রয়েছে রাজবংশী সমাজের বিভিন্ন গণসংগঠন। শুধু তাই নয়, বিপুল রায়ের প্রতি প্রধানমন্ত্রী বা বিজেপির এই অসন্মানের কথা জেলা জুড়ে প্রচারের সিদ্ধান্তও নিয়েছে রাজবংশী সমাজের গণসংগঠনগুলি। এই ঘটনায় রাজবংশী সমাজের বক্তব্য, বিপুল রায় শহিদ হওয়ায় তাঁর স্ত্রীরও তো সিঁদুর মুছে গিয়েছে। অথচ রাজবংশী সমাজের এই বীর সেনা জওয়ানের কথা একবারও মনেই পড়ল না প্রধানমন্ত্রীর বা বিজেপির!

Advertisement
সম্পর্কিত সংবাদ