Bartaman Logo
৯ জুন, ২০২৬

২৭ বছর পর গ্রেপ্তার ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় মূল অভিযুক্ত রাজা

দীর্ঘ ২৭ বছর পর কোয়েম্বাটোরে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় মূল অভিযুক্ত ‘টেলর’ রাজাকে গ্রেপ্তার করল তামিলনাড়ু পুলিস।

২৭ বছর পর গ্রেপ্তার ধারাবাহিক বোমা  বিস্ফোরণ মামলায় মূল অভিযুক্ত রাজা
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: দীর্ঘ ২৭ বছর পর কোয়েম্বাটোরে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় মূল অভিযুক্ত ‘টেলর’ রাজাকে গ্রেপ্তার করল তামিলনাড়ু পুলিস। বুধবার কর্ণাটকের বিজয়পুরা থেকে তাকে গ্রেপ্তার করে তামিলনাড়ু এটিএস এবং কোয়েম্বাটোর সিটি পুলিসের একটি দল। ১৯৯৮ সালের ১৪ ফেব্রুয়ারি পর পর বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৫৮ জনের। জখম হন প্রায় ২০০ জন। সেদিনই কোয়েম্বাটোরে নির্বাচনী জনসভা করার কথা ছিল বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির। গোয়েন্দারা জানিয়েছিলেন, আদবানিকে হত্যার উদ্দেশেই এই বিস্ফোরণ ঘটানো হয়। অধুনা নিষিদ্ধ আল হুমা নামে একটি সংগঠনের সদস্য ছিল রাজা। বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আল হুমার প্রতিষ্ঠাতা এস এ বাশা সহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিস। তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিল রাজা। এরপর পরিচয় গোপন করে কখনও সাদিক, কখনও আবার বলরন্ত রাও নামে গা-ঢাকা দিয়েছিল। অবশেষে ৫০ বছর বয়সি রাজাকে গ্রেপ্তার করল পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ