Bartaman Logo
৯ জুন, ২০২৬

কথা রাখলেন রাহুল, নতুন সাইকেল পেয়ে খুশি পাঞ্জাবের খুদে

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘরবাড়ি। নষ্ট হয়ে যায় প্রিয় সাইকেলটিও। এর জেরে সমানে কাঁদছিল ৬ বছরের অমৃতপাল। দিন তিনেক আগে পাঞ্জাবে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

কথা রাখলেন রাহুল, নতুন সাইকেল পেয়ে খুশি পাঞ্জাবের খুদে
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘরবাড়ি। নষ্ট হয়ে যায় প্রিয় সাইকেলটিও। এর জেরে সমানে কাঁদছিল ৬ বছরের অমৃতপাল। দিন তিনেক আগে পাঞ্জাবে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ঘোনেওয়াল গ্রামে ছোট্ট অমৃতপাল সিংকে কাঁদতে দেখে জড়িয়ে ধরেছিলেন তিনি। কথা দিয়েছিলেন খুদেকে নতুন সাইকেল কিনে দেবেন। প্রতিশ্রুতি মতো বুধবার নতুন সাইকেল পেল অমৃতপাল। ভিডিও কলে রাহুল গান্ধীর সঙ্গে কথাও বলে সে। সাইকেলটি ভালো লেগেছে?, হাসিমুখে প্রশ্ন রাহুলের। গদগদ হয়ে কংগ্রেস নেতাকে ধন্যবাদ জানায় সে। রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন অমৃতপালের বাবা রবিদাস সিংও।

Advertisement
সম্পর্কিত সংবাদ